রাবির চলমান সকল পরীক্ষা স্থগিত

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১০ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। সোমবার (২২ ফ্রেুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড.আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে সারা দেশের করোনা পরিস্থির কথা বিবেচনা করে আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সকল প্রকার পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সকল প্রকার পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।

জনসংযোগ দপ্তরের প্রশাসক জানান, উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান কর্তৃক আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা থাকবে।

এর আগে, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) ও রবিবার (২১ ফেব্রুয়ারি) হল ও ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় আজ সোমবার চলতি মাসের মধ্যে প্রশাসন হল খোলার বিষয়ে সিদ্ধান্ত না নিলে পহেলা মার্চে হলে ঢোকার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৭ কলেজের অধ্যক্ষরা
  • ১৯ আগস্ট ২০২৬
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
মহিলা লীগ নেত্রীর দখলে থাকা ৮ একর জমি ৮ বছর পর উদ্ধার করলেন…
  • ১৯ আগস্ট ২০২৬
‎জাকসু ও হল সংসদের আবাসনসংক্রান্ত প্রস্তাবনা বাতিলসহ চার দা…
  • ১৯ আগস্ট ২০২৬
অডিটর নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
স্কুল রক্ষায় বারবার আশ্বাস, শেষ পর্যন্ত তিস্তার গর্ভে ‘ভোরে…
  • ১৯ আগস্ট ২০২৬