পরীক্ষা ও হল খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে: ঢাবি ভিসি

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৮ PM

© সংগৃহীত

সরকারের নির্দেশে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা, আবাসিক হল খুলে দেওয়া এবং পরীক্ষা গ্রহণের  সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এজন্য আগামীকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে।

সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

এসময় তিনি বলেন, আগামীকাল সকাল সাড়ে ১০টায় একাডেমিক কাউন্সিলের মিটিং রয়েছে। সেই মিটিংয়ে আমরা সরকারি, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তগুলো সমন্বিত করে একটি সিদ্ধান্তে আমরা আসবো।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীরা তালা ভেঙে হলে উঠার প্রবণতা রয়েছে কি না? জানতে চাইলে ভিসি বলেন, আমাদের শিক্ষার্থীরা দায়িত্বশীল। তারা এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস৷

প্যানডেমিকের সময়ে কোন বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বরং সমন্বিত সিদ্ধান্তের দিকে আমাদের এগোতে হবে বলে জানান ঢাবির উপাচার্য।

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬