শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান, ৭২ ঘন্টার আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৪ PM

© টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্য প্রত্যাখ্যান করে হল খুলতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও তারা জানান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে। এর আগে কোন শিক্ষার্থী হলে অবস্থানর করতে পারবেন না।

এসময় তিনি শিক্ষার্থীদের টিকা না দিয়ে হলে নিয়ে আসাটা বিপদজনক বলেও মন্তব্যও করেন।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‍রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান। পরে বিকেল ৪টার দিকে একটি মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের দিকে যান শিক্ষার্থীরা।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, কার্যালয়ে গিয়ে হল খুলতে ভিসিকে স্মারকলিপি দেওয়া হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও তিনি জানান। 

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬