জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে যা বললেন আন্দোলনরত শিক্ষার্থীরা

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫৫ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিস্থিতি ‘ভিন্ন’ আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষার্থীরা হলে অবস্থানের সিদ্ধান্তে এখনো অটল রয়েছে এবং আজকেই পর্যায়ক্রমে অন্যান্য ছাত্রী হলে শিক্ষার্থীরা উঠবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে। এর আগে কোন শিক্ষার্থী হলে অবস্থানর করতে পারবেন না।

এসময় তিনি শিক্ষার্থীদের টিকা না দিয়ে হলে নিয়ে আসাটা বিপদজনক বলেও মন্তব্যও করেন।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‍উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থী শারমীন আক্তার সাথী বলেন, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্যকে সাধুবাদ জানায়। তবে জাহাঙ্গীরনগরের পরিস্থিতি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না।

তিনি বলেন, এখানকার অনেক শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন স্থানে অবস্তান করছে। যা মোটেই জাবির শিক্ষার্থীদের জন্য নিরাপদ না। এই ভিন্ন পরিস্থিতি বুঝতে হবে। এই প্রেক্ষিতে আমরা হলে অবস্থানের সিদ্ধান্তে এখনো অটল আছি এবং আজকেই পর্যায়ক্রমে অন্যান্য ছাত্রী হলে শিক্ষার্থীরা উঠবে।

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬