শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাস ত্যাগ করানোর চেষ্টায় জাবি

২২ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৬ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংশ্লিষ্ট হল প্রশাসন

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংশ্লিষ্ট হল প্রশাসন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আবাসিক হল ছেড়ে দিতে শিক্ষার্থীদের আহ্বান করেছেন সংশ্লিষ্ট হল প্রশাসন। তবে হল প্রশাসনের এমন আহ্বানে সাড়া না দিয়ে হলেই অবস্থান করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের অনুরোধ করেছেন প্রাধ্যক্ষরা।

বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য অনুরোধ করেছি। তারা হল ছাড়তে রাজি হয়নি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

এর আগে রোববার দিবাগত রাত ১টা থেকে সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া এক বিজ্ঞপ্তিতে হল ত্যাগ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও শিক্ষার্থীদের সতর্ক করা হয়। এদিকে কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলে শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা এবং গেরুয়া গ্যাং এর বিচার না করতে পারলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিস, কোয়ার্টার, প্রক্টর স্যার, ভিসি ম্যামসহ সকল বাসায় তালা ঝুলিয়ে দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়টি নিয়ে আমরা একটি বৈঠক করছি। বৈঠক শেষে আমরা প্রতিটি হলে গিয়ে শিক্ষার্থীদের চলে যেতে বলব। তারা আমাদের প্রস্তাব না মানলে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৭ কলেজের অধ্যক্ষরা
  • ১৯ আগস্ট ২০২৬
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
মহিলা লীগ নেত্রীর দখলে থাকা ৮ একর জমি ৮ বছর পর উদ্ধার করলেন…
  • ১৯ আগস্ট ২০২৬
‎জাকসু ও হল সংসদের আবাসনসংক্রান্ত প্রস্তাবনা বাতিলসহ চার দা…
  • ১৯ আগস্ট ২০২৬
অডিটর নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
স্কুল রক্ষায় বারবার আশ্বাস, শেষ পর্যন্ত তিস্তার গর্ভে ‘ভোরে…
  • ১৯ আগস্ট ২০২৬