ভাষা শহীদদের প্রতি জাবি উপাচার্যের শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৬ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। আজ রবিবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ববিদ্যালয়ের মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।

পরে বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়ন, হলের প্রভোস্ট, সাংবাদিক সমিতি, বিভিন্ন বিভাগ ও ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এর আগে, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের পাদদেশে উপাচার্যের পক্ষ থেকে শহীদ দিবসের পতাকা উত্তোলন করেন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

এদিকে একুশের চিরচারিত ঐতিহ্য অনুসারে, প্রভাত ফেরিতে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ।

এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬