ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবেশপত্র থাকলেই হলে উঠা যাবে, পরীক্ষা শেষেই হল ত্যাগ

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৪ PM

© টিডিসি ফটো

আগামী ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহ সীমিত পরিসরে খোলা হবে। শুরুতে শুধু অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে হলে তুলতে তালিকা তৈরি করছে প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের সিদ্ধান্ত অনুয়ায়ী, কোন কোন আবাসিক পরীক্ষার্থী ১৩ মার্চ হলে উঠতে পারবেন, তা ৩ মার্চের মধ্যে বিভাগ/ইনস্টিটিউট/হল থেকে জানানাে হবে। এভাবে পর্যায়ক্রমে অন্তত এক সপ্তাহ আগে অন্যান্যদেরকেও জানানো হবে।

এদিকে, সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শুধু মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৩ মার্চ থেকে পর্যায়ক্রমে হলে থাকার সুযােগ দানের বিষয়টি সভায় অবহিত করা হয়।

সভায় জানানো হয়, পরীক্ষার প্রবেশপত্রধারী সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষা চলাকালে হলে অবস্থান করতে পারবেন এবং পরীক্ষা শেষ হলেই হল ত্যাগ করবেন।

এছাড়া, অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে জনসমাগম এড়ানাের জন্য এবছর সংগঠন পর্যায়ে একটি ব্যানারের অধীনে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২ জন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে এসব উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সহযােগিতা চান। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এসব উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে সহযােগিতার আশ্বাস দেন।

সভায় প্রাে-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গােলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাে. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাে. নিজামুল হক ভূইয়াসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬