ঢাবির সব শিক্ষক-শিক্ষার্থীর জন্য ভ্যাকসিন চেয়ে চিঠি, মন্ত্রণালয়ের আশ্বাস

১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিকা দেয়ার আশ্বাসও মিলেছে। তবে চূড়ান্তভাবে এখনো কিছুই জানায়নি মন্ত্রণালয়।

ঢাবি সূত্রে জানা গেছে, শিক্ষকরা করোনার ঝুঁকি মাথায় নিয়েই তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন। তাদের নিয়মিত অফিস করতে হয়। এছাড়া আগামী মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করবে। তাই সবার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে ঢাবিতে ভ্যাকসিন দিতে চিঠি দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুর রহিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই করোনার টিকা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। মৌখিকভাবে তারা আমাদের ভ্যাকসিন দেবেন বলে আশ্বস্ত করেছেন।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ীই সবাইকে ভ্যাকসিন দেয়া হবে। এর বাইরে অন্যকোনো ভাবে করোনার টিকা কোনো কাউকে দেয়া সম্ভব হবে না বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন চেয়ে ঢাবির পক্ষ থেকে দেয়া চিঠি তারা পেয়েছেন। তবে করোনার টিকা দেয়ার একটি গাইডলাইন আছে। সে অনুযায়ী টিকা প্রাপ্তির ক্ষেত্রে বয়ষ্কদের প্রাধান্য দেয়া হবে।

কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
ফের হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
  • ০৬ এপ্রিল ২০২৬
বেরোবিতে ইতিহাস বিভাগের প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব, জীবন…
  • ০৬ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে প্রশাসনের অভিযানে দখলকৃত খাল উদ্ধার
  • ০৬ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিকে অনলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য জানালেন গণশিক্ষা প্রত…
  • ০৬ এপ্রিল ২০২৬
close