ভর্তি পরীক্ষার আলোচনা ছাড়াই শেষ ঢাবির ডিনস কমিটির সভা

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে কোনো আলোচনা হয়নি। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সভায় ভর্তি পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয়নি। কবে হবে তাও জানি না। আভ্যন্তরীন পরীক্ষা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের কিছু বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে।’

এর আগে মনিবার ডিনস কমিটির একজন সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, রোববার ডিনদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভর্তি পরীক্ষার নানা বিষয়ে আলোচনা হবে।

গত বছরের ২৩ নভেম্বর চলমান করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ঢাকায় না এনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয় ভর্তি কমিটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়।

এতে ভর্তি পরীক্ষায় ক, খ, গ ও ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে বলে জানানো হয়।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬