‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না’—প্রেম বঞ্চিত সংঘ

১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ © টিডিসি ফটো

প্রকৃতি সেজেছে বাসন্তী সাজে। চারদিকে বইছে ফাগুনের মাতাল হাওয়া। ভালবাসা দিবসে প্রিয়তমাকে নিয়ে ঘুরে বেড়িয়ে বসন্ত বরণের প্রয়াসে প্রেমিক যুগলেরা দিবসটি পালন শুরু করতে চলেছে। ঠিক সেই মুহুর্তে বিক্ষোভ-সমাবেশ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ক্যাম্পাসে প্রেমিক যুগলের তীর্থস্থল খ্যাত প্যারিস রোডে এ বিক্ষোভ-সমাবেশ করেন রাবির প্রেম বঞ্চিত সংঘ’র সদস্যরা। ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’ লেখা ব্যানারে মিছিলটি বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করেন তারা।

অংশগ্রহণকারীরা শ্লোগান দেন- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’। কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সদস্যরাসহ শাখার প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচি শেষে তারা বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ জানাই। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। এক জন চার-পাঁচটা প্রেম করে, আমরা সেটার প্রতিবাদ জানাই।’

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬