ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস

২০ আগস্ট ২০২৬, ১২:৪৫ AM
রবার্তো কার্লোস

রবার্তো কার্লোস © সংগৃহীত

কয়েকদিন ধরে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুরেফিরে একই শিরোনাম বারবার আসছে, ‘ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস’। তবে সেই গুজব ডালপালা মেলার আগে নিজেই জবাব দিয়েছেন কার্লোস। মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর নিজের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি খেলোয়াড়।

তুরস্কের গণমাধ্যমে গত কয়েকদিন আগে দাবি করা হয়েছিল, ৫৩ বছর বয়সি রবার্তো কার্লোস ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত মুখ শেখ জিহাদ হামাদার কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। পরবর্তীতে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিন তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান যে, কার্লোস দীর্ঘদিন ধরে শেখের সান্নিধ্যে ছিলেন এবং চার সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হয়েছেন। এই ধরনের খবরের পর বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

তবে বুধবার সৌদিভিত্তিক গণমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গুঞ্জনের বিষয়ে নীরবতা ভাঙেন রবার্তো কার্লোস। তিনি স্পষ্টভাবে জানান, ইসলাম গ্রহণের খবরটি সত্যি নয়। তবে ইসলাম ধর্মের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে কার্লোস বলেন, তার স্ত্রী নিয়মিত নামাজ পড়েন এবং বিষয়টি দেখতে তার ভীষণ ভালো লাগে। 

ছড়িয়ে পড়া ছবিটি বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করে বলেন, পারিবারিকভাবে ক্যাথলিক রীতি মেনে যেমন অনুষ্ঠান হয়েছে, তেমনি স্ত্রী ও তাঁর স্বজনদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে মুসলিম রীতিতেও একটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬