আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘ছিনতাই’ করতে চান ব্রাজিল কিংবদন্তি

১০ জুন ২০২৬, ০৫:৩০ PM
রবার্তো কার্লোস

রবার্তো কার্লোস © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরুর আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস। আর্জেন্টিনা দল থেকে একজন খেলোয়াড়কে ব্রাজিল দলে নেওয়ার সুযোগ পেলে কাকে বেছে নিতেন, এমন প্রশ্নের উত্তরে এক মুহূর্তও ভাবেননি তিনি। কার্লোসের প্রথম পছন্দ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

এ নিয়ে রবার্তো কার্লোস বলেছেন, ‘এনজো, কোনো সন্দেহ নেই। সে খুবই ভালো খেলোয়াড়। আক্রমণভাগে বল পৌঁছে দেওয়ার জন্য যে মানের ফুটবলারের প্রয়োজন, সেই গুণ তার আছে। এটাই আর্জেন্টাইন ফুটবলের বৈশিষ্ট্য।’

তবে আলোচনায় লিওনেল মেসির নামও উঠে এসেছে, তাকে নিয়েও আলাদাভাবে প্রশংসা করেছেন কার্লোস। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়া আর্জেন্টাইন অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে কার্লোস বলছেন, ‘মেসি এক অসাধারণ দৃশ্য। সে অসীম প্রতিভার একজন ফুটবলার এবং লাতিন আমেরিকার ফুটবলের অন্যতম বড় প্রতিনিধি। আমি চাই সে এই বিশ্বকাপটা উপভোগ করুক, কারণ এটি হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে।’

তবে এখানেই শেষ নয়। ২০২৬ বিশ্বকাপের পরও মেসিকে আন্তর্জাতিক ফুটবলে দেখা যেতে পারে বলেও মনে করেন সাবেক এই ব্রাজিলিয়ান তারকা। তার ভাষ্য, ‘সে নিজের যত্ন খুব ভালোভাবে নেয়। তাই তাকে আরও খেলতে দেখলেও অবাক হবো না।’

নিজ দেশের সম্ভাবনা নিয়েও আশাবাদী কার্লোস। তার বিশ্বাস, টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকাটা বরং ব্রাজিলের জন্য সুবিধাজনক হতে পারে। পাশাপাশি ইনজুরি থেকে ফেরার পথে থাকা নেইমারকে নিয়েও ইতিবাচক কার্লোস। ব্রাজিলিয়ান তারকার অভিজ্ঞতা ও সামর্থ্য দলকে বাড়তি শক্তি জোগাবে বলে আশা করছেন তিনি। 

কার্লোস বলেন, ‘নেইমার শতভাগ সুস্থ হয়ে ফিরতে পারে কি না, সেটা দেখতে হবে। দলে তাকে প্রয়োজন। সে মাঠে থাকুক বা বেঞ্চে, তার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ। আর মাঠে নামলে তো সেটাই এক ধরনের প্রদর্শনী।’

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬