রাবি প্রেসক্লাবের সভাপতি শাকিল, সম্পাদক সুমন

১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:০২ AM
সালমান শাকিল ও সোহানুর রহমান সুমন

সালমান শাকিল ও সোহানুর রহমান সুমন © ফাইল ফটো

জাগোনিউজের সালমান শাকিল ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সোহানুর রহমান সুমন সম্পাদক করে ৩১ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বেলাল হোসাইন বিপ্লব (ডেইলি ইন্ডাস্ট্রি) ও আবু বকর অন্তু (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক আবু সাঈদ সজল (দৈনিক শেয়ার বিজ/ আলোকিত ভোর), কোষাধ্যক্ষ কামরুল হাসান অভি (দৈনিক মানবকণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম আর মামুন (টাইমস অব বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌশিক তুহিন (দৈনিক ইনকিলাব/আমাদের রাজশাহী), ক্রীড়া সম্পাদক মেশকাত মিশু (ঢাকা পোস্ট/ দি ডেইলি ক্যাম্পাস), দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ঢাকা টাইমস)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য- শোয়াইব শুভ (দৈনিক নতুন প্রভাত), আসিক আদনান (রাজশাহী সংবাদ), জোবায়ের জামিল (দৈনিক প্রতিদিনের সংবাদ)।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. হাছানাত আলী, অধ্যাপক ড. রেজাউল করিম বকসী প্রমুখ।

ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নব গঠিত এই কমিটিকে।

স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের
  • ১৮ এপ্রিল ২০২৬
দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬
সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের সাতটিতেই জয়ী আওয়াপন্থিরা
  • ১৮ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬