ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ মরিয়ম বেগম আর নেই

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৯ PM
অধ্যাপক মরিয়ম বেগম

অধ্যাপক মরিয়ম বেগম © সংগৃহীত

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মরিয়ম বেগম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী অধ্যাপক মরিয়ম বেগম আজ মঙ্গলবার ঢাকার সোহওরায়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

অধ্যাপক মরিয়ম বেগমের ছোট ছেলে ভুঁইয়া নন্দিত নাহিয়ান বলেন, 'আম্মা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আজকে অসুস্থবোধ করায় আম্মাকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তিনি মারা যান।'

নাহিয়ান জানান, তাঁর মায়ের মরদেহ মোহাম্মদপুরের গজনবী রোডে তাদের বাসায় রাখা হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হবে।

মরিয়ম বেগমের জন্ম ১৯৪৮ সালে ৮ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। কর্মজীবনে তিনি ঢাকা কলেজ ছাড়াও আরও অনেক কলেজে পড়িয়েছেন। কবি নজরুল কলেজের উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি।

ভুঁইয়া অনিন্দ্য মোহাইমেন মান্নান ভূঁইয়া-মরিয়ম দম্পতির বড় ছেলে। আর দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগে ২০১০ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন আবদুল মান্নান ভূঁইয়া।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬