পুলিশের ওপর হামলায় জবির চার শিক্ষার্থী কারাগারে

২৯ জানুয়ারি ২০২১, ০৫:০৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

পুলিশের ওপর হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার শিক্ষার্থীসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী এ আদেশ দেন।

রাজধানীর সূত্রাপুর থানায় করা ওই মামলায় আসামিদের প্রত্যেককে সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া পাঁচ আসামি হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক হৃদয়, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণিবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান ও জনৈক জয় দাস।

শুক্রবার পাঁচ আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই মো. আবু তালেব প্রত্যেক আসামির সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী পূর্বের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগের কর্মীদের ওপর আক্রমণের উদ্দেশ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ও দোকান ভাঙচুর করেছিল। এ সময় মামলার বাদী ও সূত্রাপুর থানার উপ-পরিদর্শক এজাজ আহমেদ রুমি ও তার সঙ্গীয় ফোর্স তাদের গাড়ি ও দোকান ভাঙচুর করতে নিষেধ করে। এরপর আসামিরা তাকেসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬