আইবিএ ভর্তি পরীক্ষা ৩ কেন্দ্রে, পরিদর্শনে ঢাবি ভিসি

২৯ জানুয়ারি ২০২১, ১২:৫৮ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এমবিএ ভর্তি পরীক্ষা রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং আজিমপুর গভঃ গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ১৮০টি আসনের জন্য প্রায় ৪ হাজার ৭৬জন ভর্তিচ্ছু এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইডেন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও আইবিএর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬