ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় না খুললে আন্দোলনের হুশিয়ারি

২৮ জানুয়ারি ২০২১, ১২:৪৫ PM

© টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারিতেই বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো খোলার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করে তারা।

এসময় আগামী রবিবার (৩১ জানুয়ারি) গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বিশ্বিবদ্যালয় না খুলা পর্যন্ত লাগাতার শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণাও দেন এই শিক্ষার্থীরা। 

রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ্ আমানের সঞ্চালনায় ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুর্শিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা সবাই দেশের প্রথম সারির নাগরিক। তারা নিজেদের সুরক্ষার ব্যাপারে সচেতন। তাই স্বাস্থ্যবিধি মেনে কম ঝুঁকিপূর্ণ এলাকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য সরকারের কাছে দাবি করছি। এসময় তিনি বিশ্ববিদ্যালয় খুলে না দেয়া হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাব্বত হোসেন মিলন বলেন, দেশে আজ সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে আর কতদিন আমরা বসে থাকবো? বিশ্ববিদ্যালয় খোলা এখন সময়ের দাবি এবং এটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি কমানোর দাবি জানাচ্ছি।

এ সময় ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম বলেন, একটি দেশের উন্নতির জন্য শিক্ষা ব্যবস্থাকে সচল রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে সব কিছু ঠিক ভাবে চলছে, শুধু চলছে না শিক্ষা প্রতিষ্ঠান। এসময় তিনি ফেব্রুয়ারিতেই হল খুলে দেয়ার জোর দাবি জানান। মানববন্ধনে বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬