খুবি ভিসিকে সংবর্ধনা

২৭ জানুয়ারি ২০২১, ০৬:৪৬ PM
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহণ করেন খুবি ভিসি

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহণ করেন খুবি ভিসি © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তার কার্যকালের দ্বিতীয় মেয়াদ সফলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা গ্রহণ শেষে উপাচার্য বলেন, সততা, নিষ্ঠা আন্তরিকতা ও কর্মদক্ষতা একটি প্রতিষ্ঠানের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া প্রাতিষ্ঠানিক সমৃদ্ধি অর্জন করা যায় না।

তিনি আরও বলেন, তার কর্মমেয়াদে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এ দীর্ঘ সময়ে দায়িত্বপালন করতে গিয়ে তারও ভুল হতে পারে, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস।

এসময় আরও বক্তব্য দেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, সহকারী রেজিস্ট্রার তাসলিমুল হক, গুলশান আরা, সেকশন অফিসার মঞ্জুর মোর্শেদ ও রমা দাস।

এর আগে দুপুর ১২টায় একই স্থানে বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সাথে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এসময় তিনি বলেন, স্বচ্ছতার ভিত্তিতে কর্মচারিদের নিয়োগ দেওয়া হয়েছে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬