‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে’ ঢাবি ছাত্রীর প্রথম স্থান অধিকার

১৮ জানুয়ারি ২০২১, ০২:৩৩ PM

© টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার বার্ষিকীতে (১০ জানুয়ারি) রাজধানীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে’ অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের এমবিএর ছাত্রী হামিদা আক্তার জেবা বাংলাদেশী মহিলা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে ঢাবি অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি ও ঢাবি শিক্ষক সামিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং ঢাবি শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও এশিয়ান এ্যাথলেটিক ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় ১৭টি দেশ অংশগ্রহণ করে। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল পর্যন্ত ৪২.১৯৫ কিলোমিটার ম্যারাথনে হামিদা আক্তার জেবা বাংলাদেশী মহিলা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেলসহ প্রাইজ মানি হিসেবে ৫ লক্ষ টাকা পুরস্কার পান।

স্ত্রীর কাছে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ
  • ২০ অক্টোবর ২০২৬
ঢাকা-১১ আসনের নাগরিক ভোগান্তি নিয়ে স্ট্যাটাস ভাইরাল, মন্তব্…
  • ২০ অক্টোবর ২০২৬
কুয়েট ৬২ ক্যাটাগরিতে নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, …
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উ…
  • ২০ অক্টোবর ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১ নভেম্বর পর…
  • ২০ অক্টোবর ২০২৬