ঢাবি লাইব্রেরির সামনে ভাস্কর্য নির্মাণ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ

০৯ জানুয়ারি ২০২১, ০৩:০১ PM
কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ভাস্কর্য স্থাপনের কাজ চলছে

কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ভাস্কর্য স্থাপনের কাজ চলছে © টিডিসি ফটো

নিজেরদের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার (৯ জানুয়ারি) সংবাদ সম্মেলন শেষে শ্রমিক দিয়ে ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করে সংগঠনটি।

সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে দুইজন শ্রমিক রাস্তা খোদাইয়ের কাজ করছে। সেখানে একটি টেবিলের উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাখা হয়েছে। ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা শ্রমিকদের কাজ তদারকি করছেন।

ভাস্কর্য নির্মাণের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শনিবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে কোনো স্থানে যে কোনো ভাস্কর্য নির্মাণ করা যায় না। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দেখছে।

এর আগে শনিবার দুপুর ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা অতীব প্রয়োজন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ বিকাল ৩টা থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হবে। আগামীকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ‘অবিনশ্বর বঙ্গবন্ধু’ নামে ভাস্কর্যটির উদ্বোধন করা হবে। ভাস্কর্যটি নির্মাণ করেছেন ভাস্কর রাশা ও উত্তম ঘোষ। এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে গানমেটাল দিয়ে। এর ভিত্তি হবে ৫ ফুট আ ভাস্কর্যের উচ্চতা হবে ২.৫ ফুট।

২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটা ধাক্কার অভাবে জাতীয়করণ হচ্ছে না, সেই ‘ধাক্কা’ কে দেবে? 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬