ঢাবিতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮ ডিসেম্বর ২০২০, ০৮:৩৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

৪০০ পিস ইয়াবাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বহিরাগত এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. নাজমুল হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে। আটকের পর রাজধানীর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় তাকে।

আটককৃত ওই ব্যক্তির নাম আশরাফ হোসান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়। প্রক্টরিয়াল টিমের জুয়েল বলেন, বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র বলছে, আটককৃত আশরাফ হোসান রাজধানীর আরামানিটোলার বাসিন্দা। তিনি প্রায়ই শহীদ মিনার এলাকায় ইয়াবার চালান নিয়ে আসেন। বিষয়টি স্বীকার করেছেন আশরাফ।

এর আগেও বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে মাদক সংশ্লিষ্টতায় আটক করা হয়। যাদের অধিকাংশই বহিরাগত। তবে এর মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কর্মচারিদের জড়িত থাকার দৃষ্টান্ত রয়েছে।

চার মন্ত্রণালয়ে শনিবারের মধ্যে রদবদলের গুঞ্জন, আলোচনায় বিএন…
  • ২০ আগস্ট ২০২৬
দুর্বৃত্তদের হামলায় আহত ঢামেক অধ্যাপকের চোখের আঘাত ‘গুরুতর’…
  • ২০ আগস্ট ২০২৬
স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অ…
  • ২০ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখ…
  • ২০ আগস্ট ২০২৬
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিজেসহ পরিবারকে নিরাপদ রাখতে করুন এই …
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ২০ আগস্ট ২০২৬