রাবি অধ্যাপককে হত্যার হুমকি, থানায় জিডি

১৮ ডিসেম্বর ২০২০, ০৮:২৬ AM
অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন

অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে উড়ো চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বেনামে আসা এই চিঠি পান তিনি। পরে নিজের নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই অধ্যাপক।

বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আজ বিকেলে হত্যার হুমকি দিয়ে বেনামি একটি চিঠি পান অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ আল মামুন। ফলে তিনি নিরাপত্তা চেয়ে বিকেলে জিডি করেছেন। বিষয়টি আমরা আমলে নিয়ে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

জিডিতে বলা হয়, বৃহস্পতিবার বিভাগের অফিস কক্ষে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নামে একটি বেনামি চিঠি পায় বিভাগের একজন কর্মচারী। চিঠি খুলে দেখা যায় সেখানে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল মামুন বলেন, একজন শিক্ষক হিসেবে একাডেমিক বিষয় ছাড়া অন্য কিছুতে আমি জড়িত নেই। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে আমার তেমন বিরোধ নেই। তবে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে স্বাধীনতার পক্ষে বিভিন্ন সময় কথা বলে থাকি। হতে পারে আমার কথা কারও অপছন্দ হওয়ায় তারা এই হুমকি দিতে পারে।

বিদ্যুৎ না থাকায় অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর
  • ২০ আগস্ট ২০২৬
চার মন্ত্রণালয়ে শনিবারের মধ্যে রদবদলের গুঞ্জন, আলোচনায় বিএন…
  • ২০ আগস্ট ২০২৬
দুর্বৃত্তদের হামলায় আহত ঢামেক অধ্যাপকের চোখের আঘাত ‘গুরুতর’…
  • ২০ আগস্ট ২০২৬
স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অ…
  • ২০ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখ…
  • ২০ আগস্ট ২০২৬
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিজেসহ পরিবারকে নিরাপদ রাখতে করুন এই …
  • ২০ আগস্ট ২০২৬