নুরদের মামলার প্রতিবেদন ফের পিছিয়ে নতুন তারিখ ঘোষণা

১৭ ডিসেম্বর ২০২০, ১২:৫৪ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে। এর জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ধার্য করেন।

গত ১৭ ডিসেম্বর এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিল করেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ধার্য করেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এর আগের দিন নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে লালবাগ থানায় একটি মামলা করা হয়।

মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে।

এ মামলায় ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে আসামি করা হয়। অপর আসামিরা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন (২৮), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি (২৩)।

দীপু মনির ১২ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে নেগেটিভ ফ্রেমিং হচ…
  • ২০ আগস্ট ২০২৬
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থ…
  • ২০ আগস্ট ২০২৬
আগুনে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার, নিশ্চয়ই করবো: দীন…
  • ২০ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সুইডেনের ডালার্না বিশ্ববিদ্যাল…
  • ২০ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্…
  • ২০ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সাথে খুলছ…
  • ২০ আগস্ট ২০২৬