ঢাবির ভর্তি পরীক্ষা উপজেলায় নেয়ার পরামর্শ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর

১৪ নভেম্বর ২০২০, ০৩:০২ PM
ছবিতে এহছানুল হক মিলন ও ঢাবি লোগো

ছবিতে এহছানুল হক মিলন ও ঢাবি লোগো © ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাসের কারণে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে করার পরামর্শ দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৪ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমের সাথে আলাপকালে এ পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, সেহেতু শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা যেতে পারে। কেননা আমাদের সব বিদ্যালয় ফাঁকা পড়ে রয়েছে। সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া আমাদের শিক্ষকরাও বর্তমানে ছুটিতে রয়েছেন। ফলে এটি বাস্তবায়নে কোনো সমস্যা হবে না।

শিক্ষার্থীদের বিনামূল্যে ব্রডব্যান্ড ও ইন্টারনেট দেয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে অনলাইন শিক্ষা একটি চ্যালেঞ্জ। ফলে যে গতিতে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে, সেটিকে আরও ত্বরান্বিত করতে হবে। এছাড়া যে জায়গাগুলোতে অনলাইনে শিক্ষা দান সম্ভব নয় সেখানে বিকল্প পদ্ধতিতে পাঠদান করতে হবে। প্রয়োজনে স্কুলের ছাদ ও মাঠে ক্লাস নিতে হবে। এছাড়া তিনটি শিফটে ক্লাস নেয়া যেতে পারে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close