রাজশাহী বিশ্ববিদ্যালয় যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

১৩ নভেম্বর ২০২০, ১০:৩৮ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আগামীকাল শনিবার রাজশাহীতে সরকারি সফরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

তিনি বলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী শনিবার সকাল ৯টায় রাজশাহীতে শহীদ শামসুজ্জাহা’র সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।

এছাড়া বিকেল সাড়ে তিনটায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় যোগদান শেষে কাজলা হেরিটেজ আর্কাইভস পরিদর্শন করবেন বলেও জানান প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, রোববার সকাল ৯ টায় মন্ত্রী রাজশাহী নগরীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুস্পস্তবক অর্পণ শেষে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করবেন।

পরে বেলা ১১টায় মন্ত্রী রাজশাহী কলেজ পরিদর্শন করবেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সবশেষে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

রেকর্ড ভাঙার পর স্বর্ণের দামে বড় পতন, এবার ভরি কত?
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিটি ইজারা ইস্যুতে কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপির বি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ট্রেনিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আব…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬