আজ থেকে মাস্ক ছাড়া ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিষেধ

১৩ নভেম্বর ২০২০, ০৮:৩৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আজ শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাস্ক পরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য ক্যাম্পাসে প্রবেশের প্রতিটি সড়কে নিরাপত্তাচৌকি বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানান।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ক্যাম্পাসে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সন্ধ্যার পর কোনো বহিরাগত অকারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এ জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে নিরাপত্তাচৌকি থাকবে।

এর আগে গত মার্চ মাসের শেষের দিক থেকে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত ও ফুলার রোড এলাকা ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়। এছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম বন্ধ থাকলেও সীমিত পরিসরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চালু আছে।

উল্লেখ্য, চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত ১৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের সংক্রমণ রোধেও বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। তবে সীমিত পরিসরে দাপ্তরিক কর্মকাণ্ড চলছে।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কবে থেকে বাস্তবায়ন, যা …
  • ২০ আগস্ট ২০২৬
মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ
  • ২০ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
কাল ঢাকার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল 
  • ২০ আগস্ট ২০২৬