সন্ধ্যার পর ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১২ নভেম্বর ২০২০, ১০:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সন্ধ্যার ছয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের অকারণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বিষয়টি জানিয়েছেন।

ঢাবি প্রক্টর বলেন, আগামীকাল শুক্রবার থেকে মাস্ক পরা ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়া সন্ধ্যা ছয়টার পর ক্যাম্পাসে বহিরাগতরাও অকারণে প্রবেশ করতে পারবে না।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে।

উল্লেখ্য, করোনার বিস্তার রোধে চলতি বছরের ১৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। হলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সীমিত পরিসরে দাপ্তরিক কর্মকাণ্ড চলছে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
কাল ঢাকার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল 
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ছাত্রদল নেতা সোহেলের নেতৃত…
  • ২০ আগস্ট ২০২৬
জাতীয়তাবাদী দলের অকুতোভয় সিপাহসালার: রাজনীতিবিদ রুহুল কবির …
  • ২০ আগস্ট ২০২৬
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি , পদ ১১৩,…
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসুর কার্যনির্বাহী সভায় ২…
  • ২০ আগস্ট ২০২৬