কাল থেকে মাস্ক ছাড়া ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিষেধ

১২ নভেম্বর ২০২০, ০৯:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামীকাল শুক্রবার (১৩ ফ্রেব্রুয়ারি) থেকে মাস্ক পরা ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না। করোনা নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারি যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

তিনি আরও বলেন, মাস্ক ব্যবহারে সরকারি যে সিদ্ধান্ত আছে, আমরা সেটাই বাস্তবায়ন করবো। আমি আমার টিমকে বলে দিয়েছি, তারা বিষয়টি দেখবে।

উল্লেখ্য, করোনার বিস্তার রোধে চলতি বছরের ১৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। হলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সীমিত পরিসরে দাপ্তরিক কর্মকাণ্ড চলছে।

শিগগিরই আসছে মহানগর ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা
  • ২২ অক্টোবর ২০২৬
মহিলা দলের পদ ছাড়তে অব্যাহতি চেয়ে নেত্রীর আবেদন
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
  • ২২ অক্টোবর ২০২৬
দিনে বিদ্যুৎ মেলে ৪ ঘণ্টা, ইউনিট ৪২ টাকা—আরও ১০ টাকা বাড়ান…
  • ২২ অক্টোবর ২০২৬
সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬