দেশের উন্নয়নে অন্যতম অংশীদার দক্ষিণ কোরিয়া: ঢাবি উপাচার্য

১১ নভেম্বর ২০২০, ০৩:৪১ PM
ছবিতে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং কিয়ুন

ছবিতে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং কিয়ুন © টিডিসি ফটো

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং কিয়ুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়, কোইকা এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রম সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।

আজ বুধবার (১১ নভেম্বর) সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে মত বিনিময় করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রাষ্ট্রদূতকে সংক্ষিপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উপাচার্য বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক-শিক্ষার্থী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা বিশেষ করে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে উভয় দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং কেয়ান বলেন, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘকাল যাবৎ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের কোরিয়ান ভাষা শিক্ষা, সেন্টার ফর ইনোভেশন ক্রিয়েটিভিটি এন্ড এন্টারপ্রিনিউরশীপ ও অন্যান্য ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা আরও বৃদ্ধি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close