ঢাবিতে পড়ে থাকা মৃত নবজাতকটি কাক ঠোঁকরে খাচ্ছিল

২৮ অক্টোবর ২০২০, ০৪:০৫ PM
উদ্ধারকৃত নবজাতক এবং ঢাবির লোগো

উদ্ধারকৃত নবজাতক এবং ঢাবির লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে একটি মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের আগে নবজাতকটিকে কাক ঠোঁকরে খাচ্ছিল বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনের খোলা জায়গা থেকে তা উদ্ধার করা হয়। 

প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা জানান, বেশ কয়েক দিন আগে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধারের সময় নবজাতকটি পঁচে গেছে বলে জানান তারা।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে একাধিকবার মোবাইলে কল দিলে তার নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।

তবে প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য সাইফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুপুরে কাক ঠোঁকরে খাচ্ছিল একটা নবজাতককে। পরে আমরা শাহবাগ থানায় এবং প্রক্টর স্যারকে জানাই। পরে থানার পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যায়। আরও কয়েক দিন আগে নবজাতকটিকে সেখানে ফেলে যাওয়া হয়েছে বলে তিনি জানান।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬