বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের: ঢাবি ভিসি

২৭ অক্টোবর ২০২০, ০৮:৪৬ PM

© টিডিসি ফটো

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতীয় স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সমঝোতা চুক্তি সাক্ষরের সম্ভাব্যতা নিয়ে ফলপ্রসু আলোচনা করেন। এছাড়া, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যাদুঘর স্থাপন, পুরাতন ভবনসমূহের সংস্কার ও সৌন্দর্য বর্ধন, ‘চেয়ার’ পদ সৃষ্টি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক এই সুসম্পর্ক আরও জোরদার হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়কে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশের জন্য ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামীকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬