পাঁচ ধাপে হবে ভর্তি পরীক্ষা, স্বতন্ত্র পদ্ধতি ৫ বিশ্ববিদ্যালয়ের

১৯ অক্টোবর ২০২০, ০১:২০ PM
এবার তিন ক্যাটাগরিতে পাঁচ ধাপে নেয়া হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

এবার তিন ক্যাটাগরিতে পাঁচ ধাপে নেয়া হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অটোপাস করা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য তিন ক্যাটাগরিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার ৩৯টি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় আগের নিয়মেই এসএসসি ও এইচএসসির প্রাপ্ত জিপিএর ভিত্তিতেই ভর্তি করা হবে।

চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল প্রায় ১৩ লাখ ৬৫ হাজার। তাদের এই পরীক্ষা না হওয়ায় সবাই উত্তীর্ণ হচ্ছেন। বর্তমানে দেশে ৪৬টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে আসন সংখ্যা প্রায় ৬০ হাজার। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা অন্তত এক লাখ। এছাড়া সরকারী কলেজগুলোয় আসন সংখ্যা ১২ লাখের মতো। ফলে এবার সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন।

জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এবং পরিচালনায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

সূত্র জানায়, মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন শিক্ষার্থীরা। এ জন্য একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। এবার সমন্বিত পদ্ধতিতে কৃষি, প্রকৌশলী ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভাবে মোট পাঁচ ধাপে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

সাধারণ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের জন্য তিনটি পরীক্ষা হবে। গত শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. রফিকুল আলমের সভাপতিত্বে উপাচার্যদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।

এসময় করোনার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ভর্তি পরীক্ষা এমনভাবে হওয়া উচিত যাতে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সুযোগ থাকে। তা নাহলে উচ্চতর শিক্ষায় কম মেধাবীদের ভিড়ে মেধাবীরা হারিয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬