‘ফাতেমা আমার বোন—তার চোখের পানি বৃথা যেতে দেব না’

০৯ অক্টোবর ২০২০, ০৭:১৬ PM
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযুক্তদের বিচার চেয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ‘ফাতেমা আমার বোন—তার চোখের পানি বৃথা যেতে দিবনা।’

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। দেশের ধর্ষণ নিপীড়নে জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের গ্রেফতার এবং ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বংলাদেশ ছাত্রলীগ এর আয়োজন করে।

এ সময় ছাত্রলীগ সভাপতি জয় বলেন, ‘সবাইকে হুঁশিয়ার করে বলতে চাই। নুর গংদের হুঁশিয়ার করে বলতে চাই- মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলেন? আমার বোনকে পতিতা বানান?’

তিনি বলেন, ‘আমার বোন ফাতেমাকে হুমকি দিয়েছিল— সে যদি এই কথা কাউকে বলে, তাহলে নাকি তার লাখ লাখ ফলোয়ারদেরকে বলে দিবে, লাইভে নাকি তাকে পতিতা হিসেবে আখ্যায়িত করবে।’

‘লজ্জা-ধিক্কার জানাই নুরু গংদের। ফাতেমা আমার বোন- তার চোখের পানি বৃথা যেতে দিবনা।’

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬