ঢাবির বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউটের প্রথম পরিচালক ফকরুল আলম

০৬ অক্টোবর ২০২০, ০২:২৯ PM
অধ্যাপক ড. ফকরুল আলম

অধ্যাপক ড. ফকরুল আলম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলমকে বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’-এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁকে এই নিয়োগ প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ড. ফকরুল আলম আগামী তিন বছরের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’-এর প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. ফকরুল আলম দেশের একজন খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক ও অনুবাদক। তিনি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’-সহ অসংখ্য গ্রন্থের অনুবাদক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬
দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসে…
  • ২১ আগস্ট ২০২৬
মুশফিক-তামিমের ইনজুরির শঙ্কা, বর্তমান অবস্থা জানালেন শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
  • ২১ আগস্ট ২০২৬
ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা: সপ্তাহ পেরোলেও নেওয়া হয়নি ব্য…
  • ২১ আগস্ট ২০২৬