ধর্ষণের প্রতিবাদে নুরদের বিক্ষোভ শুরু (ভিডিও)

৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৮ PM
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ © টিডিসি ফটো

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের সহ সব ধর্ষকদের শাস্তি চেয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তা শুরু হয়।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ইতোমধ্যে কর্মসূচীতে যোগ দিয়েছেন।

সংগঠনটির অন্য নেতারা জানান, সিলেটে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা গৃহবধূ নির্যাতন ও খাগড়াছড়িতে তরুণী সকল ধর্ষণের বিচার চেয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে একই নির্যাতনের প্রতিবাদে সংগঠনটির সিলেট শাখা আন্দোলেন নেমেছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের নেতারা সেখানে বিক্ষোভ করছেন। এ সময় স্লোগানে স্লোগানে তারা দোষীদের বিচার দাবি করেন।

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৫
  • ২৩ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬