অনলাইন শিক্ষণ কৌশল নিয়ে ঢাবি শিক্ষকদের কর্মশালা

০৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিংয়ের উদ্যোগে ‘অনলাইন শিক্ষণ কৌশল, আধুনিক গুগল ক্লাসরুম সুবিধাদি এবং প্রাসঙ্গিক প্ল্যাটফর্ম ব্যবহার’ শীর্ষক এক আইটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে দু’দিন ব্যাপী  (৬ ও ৭ সেপ্টেম্বর) ভার্চুয়ালি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এ.টি.এম. সামছুজ্জোহা।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান, বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান, সহকারী অধ্যাপক ড. আহমেদুল কবীর ও সহকারী অধ্যাপক মো. সাঈদ সিদ্দিক আলোচনা করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এই কর্মশালায় অংশ নেন। সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬