চালু হলো রাবির অফিসিয়াল ফেসবুক পেজ

০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০২ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপাচার্য ভবনের সম্মেলন কক্ষে ‘University of Rajshahi’ নামে পেজটির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মাে. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাে. আব্দুস সালাম, প্রক্টর অধ্যাপক মাে. লুৎফর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচলক অধ্যাপক আবু বকর মাে. ইসমাইল, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মাে. বাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে পেজের এডমিন ও জনসংযােগ দপ্তরের প্রশাসক ড. মাে . আজিজুর রহমান পেজের প্রয়ােজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টরে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

তিনি জানান, ‘facebook.com/rajshahi.university.ac.bd’-এই লিংকের ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, সংবাদ বিজ্ঞপ্তি ও ছবি, ভিডিও ইত্যাদি পাওয়া যাবে।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬