ছাত্রকে মারধর, চবির প্রধান ফটকে তালা

০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০১ AM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এর জের ধরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আটকে দেয় ছাত্রলীগের একাংশ। পরে প্রক্টরের আশ্বাসে ঘন্টাখানেক পর ফটক খুলে দেয় তারা। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।  

মারধরের শিকার ওই ছাত্রের নাম রাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) কর্মী।  

জানা গেছে, বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকায় একটি চায়ের দোকানে বসে এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলো স্থানীয় বাসিন্দা রেজাউলের নেতৃত্বে কয়েকজন যুবক। এ ঘটনার প্রতিবাদ করলে রাকিবকে মারধর করে তারা। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে দেয় ভিএক্সের কর্মীরা। পরে প্রক্টরের আশ্বাসে একঘন্টা পর ফটক খুলে দেয় তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান বলেন, স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের হাতাহাতি হয়। এ ঘটনার বিচার চেয়ে প্রধান ফটক আটকে দেয় শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে তারা ফটক খুলে দেয়।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬