চবি শিক্ষার্থীদের বাসাভাড়া ২০% কমানোর সিদ্ধান্ত

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস কটেজ মালিক সমিতির অধীনে থাকা প্রায় ৭০টি কটেজের বকেয়া ভাড়া এককালীন পরিশোধের ক্ষেত্রে ২০% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। যা গত এপ্রিল থেকে কার্যকর হবে।

আজ মঙ্গলবার রাতে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কটেজ মালিক সমিতির সভাপতি মো. শাহ আলম।

এর আগে গত শনিবার সকালে সালসাবিল কটেজ মসজিদ প্রাঙ্গণে চবি ক্যাম্পাস কটেজ মালিক সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. শাহ আলম।

এই ছাড় আগামীতেও থাকবে কিনা, জানতে চাইলে মো. শাহ আলম বলেন, করোনা যদি আগামী এক বছরও থাকে, এই ২০% ছাড়ে ভাড়া নেওয়া হবে। আমরা সর্ব সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছি।

সভার কার্যবিবরণী

 

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো চিন্তা-চেতনা, গবেষণা নেই বিসিএস…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
  • ২১ আগস্ট ২০২৬
নিখোঁজ ইবি শিক্ষার্থী, খোঁজ নেই ভাবিরও
  • ২১ আগস্ট ২০২৬
বারবার পা ফুলছে? নেপথ্যে থাকতে পারে ৫ জটিল রোগ
  • ২১ আগস্ট ২০২৬
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার…
  • ২১ আগস্ট ২০২৬