ঢাবির পথশিশু জিনিয়াকে উদ্ধার করেছে পুলিশ

০৮ সেপ্টেম্বর ২০২০, ০১:২১ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফুল বিক্রি করা নিখোঁজ পথশিশু জিনিয়াকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে। সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আজিমুল হক।

জানা যায়, ১ সেপ্টেম্বর রাত থেকে জিনিয়াকে পাওয়া যাচ্ছিল না। ওইদিন দুই তরুণীকে সর্বশেষ কথা বলতে দেখা যায় জিনিয়ার সাথে। টিএসসির পাশের একটি দোকানে তিনজন মিলে চটপটিও খায়। এরপর থেকেই নিখোঁজ জিনিয়া। পরে শাহবাগ থানায় মামলা করেছেন জিনিয়ার মা। তাছাড়া জিনিয়াকে খুঁজে বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন দুই তরুণীকে শনাক্ত করা হয়েছে। কয়েক বছর আগে জিনিয়ার বড় বোনও নিখোঁজ হয়েছিলো। দেড় বছর পর খোঁজ মিলেছিলো তার। বাবা হারানো তিন মেয়েকে নিয়ে ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন জিনিয়ার মা।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬