জাবিতে পরবর্তী বর্ষের ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত

০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৩ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) যেসব বিভাগের নির্ধারিত বর্ষের ক্লাস শেষ হয়েছিলো তাদের পরবর্তী বর্ষের ক্লাস অনলাইনে শুরুর বিষয়ে শিক্ষকদের নির্দেশনা দিয়েছে প্রশাসন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রবিবার গণ্যমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে এ জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্যাম্পাস খোলার পর প্রস্তুতির পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষা শুরু করা হবে।

সভায় বলা হয়, করোনা প্রতিরোধের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধের আগে যেসব বিভাগ/ইনস্টিটিউটের পরীক্ষা শুরু হয়েছিলো এবং যাদের নির্ধারিত বর্ষের ক্লাস শেষ হয়েছে, সেসব বিভাগ/ইনস্টিটিউট চাইলে অনলাইনে তাদের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষের ক্লাস নিতে পারবেন।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রক্রিয়া এখনো শিক্ষক-শিক্ষার্থীদের কাছে পরিষ্কার নয়। এজন্য যে প্রশিক্ষণ বা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিলো ইউজিসি কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতার কারণে তা নেওয়া হয়নি।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬