রাবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৩ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল বডিতে নতুন আরও দুই জন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সদ্য নিয়োগ পাওয়া দুই জন সহকারী প্রক্টর হলেন- ইসলামিক স্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম সরোয়ার আলম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মু. আরিফুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আজ দুপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন এই দুই জন সহকারী প্রক্টর তাদের দায়িত্বভার গ্রহণ করছেন। প্রশাসন থেকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত এই পদে তারা দায়িত্ব পালন করবেন। বর্তমানে তাদের দুজনসহ মোট ১২ জন সহকারী প্রক্টর রয়েছেন।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬