চবির তিন আবসিক হলে নতুন প্রভোস্ট

০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:২০ AM

© সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মনিরুল হাসান।  আবাসিক হল তিনটি হলো, সোহরাওয়ার্দী, শাহ আমানত ও জননেত্রী শেখ হাসিনা হল।

এর মধ্যে সোহরাওয়ার্দী হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। শাহ আমানত হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা। আর জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর আ. ক. ম রেজাউর রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মনিরুল হাসান বলেন, আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনটি হলে প্রভোস্ট নিয়োগ দিয়েছেন। সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট পদে ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মাইনুল, হাসান, শাহ আমানত হলের প্রভোস্ট পদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা ও জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর আ. ক. ম রেজাউর রহমান নিয়োগ পেয়েছেন।

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
  • ২১ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
  • ২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই …
  • ২১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া রড মোহাম্মদপুর থেকে ট্রাকসহ উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী থেকে পদন্নোতি পাচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: …
  • ২১ আগস্ট ২০২৬