ইউজিসির সদস্য হলেন রাবি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ

০৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৯ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে চার শর্তে চার বছর মেয়াদে তাদেরকে নিয়োগ দেওয়া হলো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসনের অধ্যাপক বিশ্বজিৎ চন্দসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু তাহের নামের একজনকে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে ইউজিসি। তারা আজ বৃহস্পতিবার থেকে যোগদান করেছেন।

অধ্যাপক বিশ্বজিৎ চন্দ লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার বাবা নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সাংসদ এবং সাবেক মন্ত্রী। তার মা ঊষা রাণী চন্দ একজন স্কুলশিক্ষক।

কর্মজীবনে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য, রাবি আইন অনুষদের দুই মেয়াদে ডিন, সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিয়ের পরিচালক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
  • ২১ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
  • ২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই …
  • ২১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া রড মোহাম্মদপুর থেকে ট্রাকসহ উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী থেকে পদন্নোতি পাচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: …
  • ২১ আগস্ট ২০২৬