ঢাবির নব-নিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিনের দায়িত্ব গ্রহণ

০৩ সেপ্টেম্বর ২০২০, ০২:১৭ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপাচার্য দফতরে কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৪(১) ধারা মোতাবেক তাঁকে বুধবার (২ সেপ্টেম্বর) নিয়োগ প্রদান করেন। আগামী চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নব-নিযুক্ত কোষাধ্যক্ষকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। এসময় সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্য, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ১৯৫৮ সালের ১০ মার্চ কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ থেকে বি.কম (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে ১ম স্থান এবং এম.কম পরীক্ষায় প্রথম শেণিতে ২য় স্থান অর্জন করেন।

এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং বাংলাদেশের ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউটেন্টস (আইসিএমএ) থেকে সিএমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাউন্টিং বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। পরে ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।

অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ২০০৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে তাঁর ২৫টি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
  • ২১ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
  • ২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই …
  • ২১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া রড মোহাম্মদপুর থেকে ট্রাকসহ উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী থেকে পদন্নোতি পাচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: …
  • ২১ আগস্ট ২০২৬