ভালো আছেন করোনায় আক্রান্ত জাবি অধ্যাপক

০২ আগস্ট ২০২০, ০৬:০৩ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি জানিয়েছে, স্বাভাবিক জ্বর-কাশি থাকলেও তিনি ভালো আছেন।

আজ শনিবার বিকালে তিনি গণমাধ্যমকে জানান, তার শরীরে জ্বর-কাশি থাকলে শ্বাসজনিত তেমন কোন জটিল অসুবিধা নেই। তার এখন পর্যন্ত কোন অক্সিজেনেরও প্রয়োজন হয়নি।

গতকাল ঢাকা মেডিকেল কলেজ ল্যাব থেকে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তিনি চিকিৎসকের পরামর্শে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এর আগে গত ২৮ জুলাই তার স্ত্রী শিল্পী বড়ুয়ারও করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আনু মুহাম্মদ বলেন, আমার চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে। আগের ওষুধ বাদ দিয়ে নতুন ওষুধ দেওয়া হয়েছে। তবে আমার স্ত্রীর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি।

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও ব…
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীর মাদ্রাসায় শিক্ষককে থাপ্পড় কাণ্ডে এবার মুখ খুললেন রাশ…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্বকাপে দুর্দান্ত শুরু, ওয়েলসের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৪ অক্টোবর ২০২৬
বদলে যাচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের নাম
  • ২৪ অক্টোবর ২০২৬
এখন থেকে রাবি রেলস্টেশনে থামবে দুই ট্রেন
  • ২৪ অক্টোবর ২০২৬
এনসিপি উপকমিটির প্রধান হলেন সারজিস, উপ-প্রধান আদিব-জুনায়েদ,…
  • ২৪ অক্টোবর ২০২৬