সস্ত্রীক করোনায় আক্রান্ত জাবি অধ্যাপক

০২ আগস্ট ২০২০, ০৩:১৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া।

বিষয়টি অধ্যাপক আনু মুহাম্মদ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি এবং তার স্ত্রী রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কভিড-১৯ নমুনা পরীক্ষায় গতকাল তার করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসার পর আজ তিনি হাসপতালে ভর্তি হয়েছেন।

এর আগে তার স্ত্রী শিল্পী বড়ুয়ার কভিড-১৯ ‘পজিটিভ’ রিপোর্ট আসে। গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন। এর দুদিন পর তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬