সম্প্রীতি ও ঐক্যের বন্ধন ঈদ, শুভেচ্ছা বার্তায় ঢাবি উপাচার্য

৩০ জুলাই ২০২০, ০৬:৪৯ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষ্যে তিনি সকলের সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও অনাবিল মঙ্গল কামনা করেন।

আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, ঈদ-উল-আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও গণজমায়েত এড়িয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদ-উল-আযহা উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সকলের প্রতি আহবান জানান।

‘সততা, প্রজ্ঞা, ধৈর্য ও সাহসিকতার সাথে করোনাভাইরাস মহামারীর সব দুর্যোগ কাটিয়ে ঈদ-উল-আযহা’র ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সকলে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।’ 

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও ব…
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীর মাদ্রাসায় শিক্ষককে থাপ্পড় কাণ্ডে এবার মুখ খুললেন রাশ…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্বকাপে দুর্দান্ত শুরু, ওয়েলসের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৪ অক্টোবর ২০২৬
বদলে যাচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের নাম
  • ২৪ অক্টোবর ২০২৬
এখন থেকে রাবি রেলস্টেশনে থামবে দুই ট্রেন
  • ২৪ অক্টোবর ২০২৬
এনসিপি উপকমিটির প্রধান হলেন সারজিস, উপ-প্রধান আদিব-জুনায়েদ,…
  • ২৪ অক্টোবর ২০২৬