জ্যোতির্বিজ্ঞান প্রতিযোগিতা

আন্তর্জাতিক তিন অ্যাওয়ার্ড জয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

২৯ জুলাই ২০২০, ০৯:১০ AM
এস.এম হাসিবুল হাসান রিজভি ও পূর্বা বিশ্বাস।

এস.এম হাসিবুল হাসান রিজভি ও পূর্বা বিশ্বাস।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান এবং নভোপদার্থবিজ্ঞান প্রতিযোগিতা (আইএএসি) ২০২০-এ তিনটি সেরা অ্যাওয়ার্ড জয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। প্রতিযোগিতায় ‌‘বেস্ট অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড ফর মোস্ট পার্টিসিপেন্টস এন্ড ফাইনালিস্ট’ পুরস্কার পেয়েছন এস.এম হাসিবুল হাসান রিজভি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

‘অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্ট এনকারেজমেন্ট’ পুরস্কার পেয়েছেন পূর্বা বিশ্বাস। তিনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। এ ছাড়া ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’ পেয়েছেন মো. ইসমাইল শাহ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

এছাড়া সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ এবং সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগী ফাইনাল রাইন্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম হওয়ায় ‘স্কুল অ্যাওয়ার্ড ফর মোস্ট পার্টিসিপেন্টস এন্ড ফাইনালিস্ট’ পুরস্কার পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সোমবার অনলাইন ভিত্তিক এ জ্যোতির্বিজ্ঞান প্রতিযোগিতার ফলাফল আইএএসি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এ বছর বিশ্বের ৯৮টি দেশ থেকে প্রায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান জার্মান ভিত্তিক এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় সব দেশ থেকে আসা শিক্ষার্থীদের তাদের দক্ষতা প্রমাণ করতে এবং জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে তাদের সৃজনশীলতাকে মুক্ত করতে সক্ষম করে। আইএএসির চ্যালেঞ্জিং সমস্যাগুলিতে প্রতিযোগিদের দক্ষতা প্রয়োগের অনন্য সুযোগ করে দেয়।

ট্যাগ: জাবি
ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬