৪ দিন পর ঢাবির সেই ছাত্রকে ছাড়ল ডিবি

২৯ জুলাই ২০২০, ১২:০২ AM

© টিডিসি ফটো

তুলে নেওয়ার চারদিন পর বড় ভাইসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকালে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে দুই ভাইকে ছেড়ে দেওয়া হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া।

জানা যায়, গত শুক্রবার বিকালে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালীর গ্রামের বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র রেদুয়ান ফরহাদকে সাদা পোশাকের আটজনের একটি দল তুলে নিয়ে যায়। এর আগের দিন বিকালে ইউনুছখালীর স্থানীয় বাজার থেকে তার ভাইকেও নিয়ে যাওয়া হয়।

সে সময় নিখোঁজদের স্বজনরা জানিয়েছিল, ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের একদল লোক দুই ভাইকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা মহেশখালী থানাসহ ডিবি কার্যালয়ে খোঁজ নিলেও সন্ধান পায়নি। এমন কি থানায় নিখোঁজের ঘটনায় জিডি করতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেনি।

এদিকে, মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া বলেন, জঙ্গি সংশ্লিষ্টতায় জড়িত থাকার খবরে গত শুক্রবার বিকালে মহেশখালীর ইউনুছখালীর বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদুয়ান ফরহাদকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এর আগের দিন একই অভিযোগে তার বড় ভাই রাশেদ খান মেননকে আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। চারদিন ধরে জিজ্ঞাসাবাদের পর জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকা তথ্যের সত্যতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

নিখোঁজদের বড় বোন দিলরুবা খানম বলেন, মঙ্গলবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তার দুই ছোটভাইকে ছেড়ে দেওয়া হয়েছে। সন্ধ্যায় তারা বাড়ি ফিরেছে। এখন তারা বাড়িতে অবস্থান করছে। 

এর আগে তিনি জানিয়েছিলেন, কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় তাদের কিছু পরিমাণ পারিবারিক জমি রয়েছে। বর্তমানে ওই জমিতে বিল্ডিং নির্মাণের কাজ চলছে। গত ২/৩ মাস আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতা পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি রেদুয়ান ফরহাদকে মোবাইল ফোনে কল দিয়ে চাঁদা দাবি করেছিল।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬